• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মনোহরঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name / ১৮৫ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

 

আবদুল জলিল, লাকসাম কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার মনোহরঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শুক্রবার বিকেলে খিলা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য জনসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরঞ্জ) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা সাবেক সহ-সভাপতি হাজি মোঃ আমির হোসেন, ৬নং মৈশাতয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন, হাসনাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল হক, উত্তরদা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইসমাইল হোসেন, নাথেরপেটুয়া ইউনিয়নের বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান পারভেজ, খিলা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর সামাদ সরকার, উপজেলা সদস্য মমিন মজুমদার এবং খিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী মোশারফ হোসেন বিএসসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category