• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Headline
সোনারগাঁয়ের প্রধান শিক্ষক বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন মুরাদনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, ছিনতাইকারী গ্রেপ্তার বাঙ্গরা উপজেলা গঠন করায় প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শোকরানা মাহফিল মসজিদ থেকেই প্রতিনিয়ত মাদকবিরোধী বার্তা দিয়ে যাচ্ছেন মুরাদনগর থানার ওসি মুরাদনগর–কোম্পানীগঞ্জ রুটে ‘লাল-সবুজ’ বাস চালু, যাত্রীদের মুখে স্বস্তির হাসি মুরাদনগরে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা বাঙ্গরা উপজেলা ঘোষণা: গণমানুষের প্রশংসায় ভাসছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বাঙ্গরা সহ নতুন তিন উপজেলা ও একটি থানা হচ্ছে মুরাদনগরে পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

সোনারগাঁয়ের প্রধান শিক্ষক বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি।। সজীব হোসেন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্রপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি. আর. বিলকিস জাতীয় পর্যায়ে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন।

তার এ অসাধারণ অর্জনে সোনারগাঁ প্রাথমিক শিক্ষা পরিবার, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

জানা গেছে, আগামী ১৫ জুলাই রাজধানীতে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক গ্রহণ করবেন।

শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা অর্জন করেছেন তিনি।

সোনারগাঁবাসীর প্রত্যাশা, এই অর্জন উপজেলার শিক্ষা অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং অন্যান্য শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category