• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Headline
নেয়ামতকান্দিতে মরহুম আব্দুল মজিদ মেম্বার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন মুরাদনগরে কবিতা-গানে মুখর পঞ্চম হেমন্ত উৎসব ‘কার্তিকের নীল কুয়াশা’ মুরাদনগরে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মুরাদনগরে পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ সোনারগাঁয়ে মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু যানজট নিরসনে মুরাদনগর ছালিয়াকান্দি বাজারে উপজেলা প্রশাসনের সতর্কবার্তা মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাঙ্গরা উপজেলা ঘোষণা: গণমানুষের প্রশংসায় ভাসছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

Reporter Name / ৩১৩ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

 

মো. রাসেল মিয়া, মুরাদনগর ​।।

বাঙ্গরাকে চূড়ান্তভাবে উপজেলা ঘোষণা করায় স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় এলাকার গণমানুষের প্রশংসায় ভাসছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
​স্থানীয় সূত্রে জানা গেছে, বাঙ্গরাকে উপজেলায় রূপান্তর করার দাবিটি দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল। এই যৌক্তিক দাবি বাস্তবায়নে ধর্মমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা, দূরদর্শী নেতৃত্ব এবং সরকারের উচ্চপর্যায়ে জোরালো ভূমিকার কারণেই আজ এটি বাস্তবে রূপ নিয়েছে।
​উপজেলা ঘোষণার খবরটি এলাকায় পৌঁছানোর পর থেকেই বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় জনতা। সাধারণ মানুষের মতে, বাঙ্গরা নতুন উপজেলা হওয়ায় এখন প্রশাসনিক ও নাগরিক সেবা পাওয়ার পথ আরও সহজ হবে। একই সাথে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অগ্রগতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
​এলাকার প্রবীণ ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ জানান, “বাঙ্গরাকে উপজেলা করা ছিল আমাদের বহু বছরের স্বপ্ন। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ আমাদের সেই স্বপ্ন পূরণ করেছেন। তাঁর এই অবদান বাঙ্গরার মানুষ আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।”
​সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ—সবখানেই এখন ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও চূড়ান্ত প্রশংসা প্রকাশ করছেন স্থানীয় জনতা ও দলীয় নেতা-কর্মীরা। অবহেলিত এই অঞ্চলটিকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করতে আগামীতেও ধর্মমন্ত্রীর উন্নয়নমুখী নেতৃত্ব অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের সর্বস্তরের মানুষের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category