• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার যাত্রাবাড়ীতে ‘স্বপ্নচূড়া ব্লাডলিংক’-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও খাবার বিতরণ সোনারগাঁয়ের প্রধান শিক্ষক বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন মুরাদনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, ছিনতাইকারী গ্রেপ্তার বাঙ্গরা উপজেলা গঠন করায় প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শোকরানা মাহফিল মসজিদ থেকেই প্রতিনিয়ত মাদকবিরোধী বার্তা দিয়ে যাচ্ছেন মুরাদনগর থানার ওসি মুরাদনগর–কোম্পানীগঞ্জ রুটে ‘লাল-সবুজ’ বাস চালু, যাত্রীদের মুখে স্বস্তির হাসি

যাত্রাবাড়ীতে ‘স্বপ্নচূড়া ব্লাডলিংক’-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও খাবার বিতরণ

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬


নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর যাত্রাবাড়ীতে দিনব্যাপী এক ব্যতিক্রমী সামাজিক ও মানবিক কার্যক্রম সম্পন্ন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নচূড়া ব্লাডলিংক’। সংগঠনের উদ্যোগে ওই এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
​ শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় এই মানবিক কর্মসূচি চলে।
​আয়োজকরা জানান, দিনব্যাপী এই কর্মসূচিতে প্রায় ৫০০ জন সাধারণ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়। একই সাথে রক্তের গ্রুপ জানার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়। রক্ত পরীক্ষা ছাড়াও আশেপাশের অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
​সংগঠনটির দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, “সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা নিয়মিত এ ধরনের সেবামূলক কাজ করে আসছি। সাধারণ মানুষের রক্তের গ্রুপ জানা না থাকার কারণে জরুরি মুহূর্তে রক্ত পেতে বেগ পেতে হয়। তাই আমরা এই ক্যাম্পেইনের আয়োজন করেছি। পাশাপাশি ক্ষুধার্ত মানুষের মুখে একমুঠো খাবার তুলে দিতে পেরে আমরা আনন্দিত।”
​ভবিষ্যতেও সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category