• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Headline
৩০ বছর শিক্ষকতা শেষে অবসরে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনারগাঁয়ে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাপিতলার শ্রীরামপুরে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা সাইদুল কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয় – ধর্মমন্ত্রী কায়কোবাদ ১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার মেঘনা নদীতে ট্রলারডুবি:নিখোঁজের দুই দিন পর তিনজনের মরদেহ উদ্ধার মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা

মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর

Reporter Name / ২০১ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।। 

কুমিল্লার মুরাদনগরে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জাবির ইবনে ওমর (উদয়)। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

জাবির ইবনে ওমরের পিতা মো. ওমর ফারুক মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মাতা রওশন আরা বেগম ইউছুফ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। শিক্ষক পরিবারের সন্তান জাবির ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও মেধাবী হিসেবে পরিচিত।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতার মাধ্যমে সে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। তার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা গর্বিত।

জাবির ইবনে ওমর (উদয়) ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে মানুষের সেবায় কাজ করার স্বপ্ন দেখে। সে জানায়, “আমি বড় হয়ে একজন ভালো ডাক্তার হতে চাই এবং অসহায় মানুষের চিকিৎসাসেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকরা জাবিরের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এবং তার এ অর্জন অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে মত প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category