• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা মহানবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল বাঙ্গরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ‘মদিনার সবুজ গম্বুজ সুন্নী সংগঠন’-এর শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা সাদেকুর রহমানের মৃত্যুতে মোহাম্মদ বজলুর রহমানের শোক প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পুনর্মিলন

মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ

Reporter Name / ০ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার হায়দরাবাদ সামছুল হক কলেজে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব সামছুল হকের সহধর্মিণী বেগম জাহানারা হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠাতার বড় মেয়ে ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রোকেয়া সুলতানা হক।
সহকারী অধ্যাপক মো. জয়নাল আবেদীন সরকার ও প্রভাষক লিপি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক ও ভর্তি কমিটির আহ্বায়ক মো. আব্দুল ওয়াদুদ।
এ সময় আরও বক্তব্য দেন সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলাম, বেগম জাহানারা হক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুজ্জামান, বেগম জাহানারা হক বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল খায়ের, মাসুম বিল্লাল মেমোরিয়াল দাখিল মাদরাসার সুপার মাওলানা হোসাইন আহাম্মদ, কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী বাদল দাসসহ অনেকে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাদের হাতে কলেজের প্রসপেক্টর, ক্লাস রুটিন ও কলম তুলে দেওয়া হয়।
নবীনবরণকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category