• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Headline
ফেসবুক ও মাইকে ডাকাতির গুজব ছড়ানোর অভিযোগে বাঙ্গরায় যুবক গ্রেপ্তার নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রথম ইউএনও হচ্ছেন শহিদুল ইসলাম মুরাদনগরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, রপ্তানিমুখী খাত গড়ে তোলার আহ্বান জাহাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের: উন্নয়ন ও সমৃদ্ধির অঙ্গীকার নিয়ে মেম্বার প্রার্থী জান্টু মিয়া জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য হলেন তেকসাসের জ্যেষ্ঠ উপদেষ্টা রাজু আহমেদ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান মুরাদনগরে ২৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জন্মদিনে ধর্মমন্ত্রীর মানবিক উদ্যোগ,মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ মুরাদনগরে ১০ কোটি টাকা নিয়ে উধাও ‘আইসেল ওয়ান মার্কেট’, গ্রেপ্তার ৩ মাঠকর্মী এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ফেসবুক ও মাইকে ডাকাতির গুজব ছড়ানোর অভিযোগে বাঙ্গরায় যুবক গ্রেপ্তার

Reporter Name / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মাইকে ডাকাতি সংক্রান্ত গুজব ছড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানা এলাকায় ইমরান খান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমরান খান উপজেলার বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নের দিঘীরপাড় পশ্চিমপাড়া খাঁ বাড়ির বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল ওয়াদুদ খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ফেসবুকে পোস্ট ও মাইকের মাধ্যমে ডাকাতি সংক্রান্ত গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিউল আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মাইকের মাধ্যমে ডাকাতি সংক্রান্ত গুজব ছড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে ইমরান খান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা আইনত অপরাধ। কেউ যেন যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করে আতঙ্ক সৃষ্টি না করেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category