• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline
জাহাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের: উন্নয়ন ও সমৃদ্ধির অঙ্গীকার নিয়ে মেম্বার প্রার্থী জান্টু মিয়া জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য হলেন তেকসাসের জ্যেষ্ঠ উপদেষ্টা রাজু আহমেদ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান মুরাদনগরে ২৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জন্মদিনে ধর্মমন্ত্রীর মানবিক উদ্যোগ,মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ মুরাদনগরে ১০ কোটি টাকা নিয়ে উধাও ‘আইসেল ওয়ান মার্কেট’, গ্রেপ্তার ৩ মাঠকর্মী এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ধামঘরে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা দুলাল সরকার, বাড়ছে জনসম্পৃক্ততা মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মুরাদনগরে প্রাক্তণ স্বামীর ছুরিকাঘাতে নারী খুন

জাহাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের: উন্নয়ন ও সমৃদ্ধির অঙ্গীকার নিয়ে মেম্বার প্রার্থী জান্টু মিয়া

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

​কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৭ নং জাহাপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ৩ নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন মোঃ জান্টু মিয়া। ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।
​নির্বাচনকে সামনে রেখে মোঃ জান্টু মিয়া ওয়ার্ডবাসীর কল্যাণে একাধিক উন্নয়নমূলক অঙ্গীকার তুলে ধরেন।
​তিনি বলেন।ওয়ার্ডের অভ্যন্তরীণ রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়নের মাধ্যমে জনসাধারণের চলাচলের সুবিধা বৃদ্ধি করা। এলাকার শিক্ষা ও স্বাস্থ্য সেবার সার্বিক মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। ওয়ার্ডকে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং একটি আধুনিক ও বাসযোগ্য পরিবেশ হিসেবে গড়ে তোলা। কৃষিখাতের উন্নয়নসহ স্থানীয় যুবক ও সাধারণ মানুষের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা। কোনো ধরনের বৈষম্য ছাড়া সবার জন্য ন্যায়বিচার ও স্বচ্ছ নাগরিক সেবা নিশ্চিত করা।
​বার্তার শেষে তিনি বলেন। আসন্ন ১৭ নং জাহাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন এবং একসাথে একটি সুন্দর ও সমৃদ্ধ ওয়ার্ড গড়ে তোলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category