• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Headline
ফেসবুক ও মাইকে ডাকাতির গুজব ছড়ানোর অভিযোগে বাঙ্গরায় যুবক গ্রেপ্তার নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রথম ইউএনও হচ্ছেন শহিদুল ইসলাম মুরাদনগরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, রপ্তানিমুখী খাত গড়ে তোলার আহ্বান জাহাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের: উন্নয়ন ও সমৃদ্ধির অঙ্গীকার নিয়ে মেম্বার প্রার্থী জান্টু মিয়া জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য হলেন তেকসাসের জ্যেষ্ঠ উপদেষ্টা রাজু আহমেদ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান মুরাদনগরে ২৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জন্মদিনে ধর্মমন্ত্রীর মানবিক উদ্যোগ,মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ মুরাদনগরে ১০ কোটি টাকা নিয়ে উধাও ‘আইসেল ওয়ান মার্কেট’, গ্রেপ্তার ৩ মাঠকর্মী এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

মুরাদনগরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, রপ্তানিমুখী খাত গড়ে তোলার আহ্বান

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গর্ব, দেশ সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারওয়ার রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের উপস্থিত থাকার কথা থাকলেও দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাণিসম্পদ দপ্তরের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মেজবাহুল জান্নাত মিনি। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ আহমেদ।
এ সময় আরো বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, মুরাদনগর থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল্লাহ আল মাসুদ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং প্রাণীর রোগ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
তারা আরও বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ জন্য নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন মাংস, দুধ ও ডিম উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি খামারিদের প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। পরিকল্পিত উদ্যোগ ও সরকারি-বেসরকারি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এ খাত দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোহাম্মদ নায়েব আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category