• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী, পুরস্কৃত হলেন বিজয়ী শিক্ষার্থীরা মুরাদনগরে জন্মাষ্টমী ও দুর্গোৎসব-পরবর্তী পুনর্মিলনী, মিলনমেলায় মুখরিত কালীমন্দির প্রাঙ্গণ মুরাদনগর সমিতি-ঢাকার প্রথম বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত মুরাদনগরে ডিস লাইনের তার মেরামত করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর, আহত কিশোর ডাকাতির গুজবে আতঙ্ক নয়, যাচাই করে পুলিশকে জানানোর আহ্বান ওসির ফেসবুক ও মাইকে ডাকাতির গুজব ছড়ানোর অভিযোগে বাঙ্গরায় যুবক গ্রেপ্তার নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রথম ইউএনও হচ্ছেন শহিদুল ইসলাম মুরাদনগরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, রপ্তানিমুখী খাত গড়ে তোলার আহ্বান জাহাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের: উন্নয়ন ও সমৃদ্ধির অঙ্গীকার নিয়ে মেম্বার প্রার্থী জান্টু মিয়া জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য হলেন তেকসাসের জ্যেষ্ঠ উপদেষ্টা রাজু আহমেদ

মুরাদনগর সমিতি-ঢাকার প্রথম বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

Reporter Name / ৪৪ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

​রাজধানীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘মুরাদনগর সমিতি-ঢাকা’-এর বর্তমান কমিটির প্রথম বার্ষিক সাধারণ সভা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনের দ্বিতীয় তলার মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
​সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক খানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। শারীরিক অসুস্থতার কারণে তিনি সশরীরে উপস্থিত হতে না পারলেও ভার্চ্যুয়ালি সভায় অংশগ্রহণ করেন।
​প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী মুরাদনগরবাসীর পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মুরাদনগরের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এই সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।” এ সময় তিনি সংগঠনটিকে ‘বৃহত্তর মুরাদনগর সমিতি-ঢাকা’ নামে নামকরণের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এর সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএন্ডটি বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক আব্দুল খালেক ভূঁইয়া, জ্বালানি মন্ত্রণালয়ের পাওয়ার সেলের অবসরপ্রাপ্ত মহাপরিচালক বিডি রহমত উল্লাহ, টোটাল গ্রুপের চেয়ারম্যান কাজী জুন্নুন বসরী এবং মুরাদনগরের বিশিষ্ট ব্যক্তিত্ব সৈয়দ এ.কে.এম. কায়েস। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান ও এইচ. এম. হাবিবুল্লাহ সোহেল।
​অনুষ্ঠানে সমিতির বিগত দিনের অর্জন, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, মুরাদনগর সমিতি-ঢাকা কেবল একটি সামাজিক সংগঠন নয়, এটি ঢাকায় বসবাসরত মুরাদনগরবাসীর পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধের এক শক্তিশালী সেতুবন্ধন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার মাধ্যমে নিজ এলাকার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
​বার্ষিক সাধারণ সভায় সমিতির সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং রাজধানীতে বসবাসরত মুরাদনগরের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অসুস্থ ধর্মমন্ত্রীর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category