• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার যাত্রাবাড়ীতে ‘স্বপ্নচূড়া ব্লাডলিংক’-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও খাবার বিতরণ সোনারগাঁয়ের প্রধান শিক্ষক বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন মুরাদনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, ছিনতাইকারী গ্রেপ্তার বাঙ্গরা উপজেলা গঠন করায় প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শোকরানা মাহফিল মসজিদ থেকেই প্রতিনিয়ত মাদকবিরোধী বার্তা দিয়ে যাচ্ছেন মুরাদনগর থানার ওসি মুরাদনগর–কোম্পানীগঞ্জ রুটে ‘লাল-সবুজ’ বাস চালু, যাত্রীদের মুখে স্বস্তির হাসি

মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর

Reporter Name / ৩৩ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।। 

কুমিল্লার মুরাদনগরে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জাবির ইবনে ওমর (উদয়)। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

জাবির ইবনে ওমরের পিতা মো. ওমর ফারুক মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মাতা রওশন আরা বেগম ইউছুফ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। শিক্ষক পরিবারের সন্তান জাবির ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও মেধাবী হিসেবে পরিচিত।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতার মাধ্যমে সে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। তার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা গর্বিত।

জাবির ইবনে ওমর (উদয়) ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে মানুষের সেবায় কাজ করার স্বপ্ন দেখে। সে জানায়, “আমি বড় হয়ে একজন ভালো ডাক্তার হতে চাই এবং অসহায় মানুষের চিকিৎসাসেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকরা জাবিরের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এবং তার এ অর্জন অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে মত প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category