• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

বাঙ্গরা বাজার থানায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধৈর (পশ্চিম) ইউনিয়নের পূর্বধৈর গ্রামে অভিযান চালিয়ে মাদক কেনাবেচার সময় ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, পূর্বধৈর (পশ্চিম) ইউনিয়নের পূর্বধৈর গ্রামের মৃত আবুল হাশেম ভূইয়ার ছেলে মোশারফ হোসেন ভূইয়া (৫০) ও চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামের মোঃ হিম্মত আলীর ছেলে মোঃ এরশাদ (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের এর নির্দেশনায় এসআই মোঃ সারোয়ার হোসেন সঙ্গীয় ফোসসহ পূর্বধৈর (পশ্চিম) ইউনিয়নের পূর্বধৈর গ্রামে অভিযান চালিয়ে মোশারফ হোসেন ভূইয়া ও মোঃ এরশাদ কে ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২,২০০ টাকা উদ্ধার করে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এদিকে, একের পর এক মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের প্রশংসা কুঁড়িয়েছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category