• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline
বাঙ্গরা বাজার থানায় পুলিশের ঝটিকা অভিযান: স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার মুরাদনগরে ফলের আড়তের কর্মচারীকে কুপিয়ে হত্যার চেষ্টা, মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি মুরাদনগরে সম্পত্তি দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত-৪, আটক-১ আমপাল প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন ‘বন্ধু একাদশ ক্লাব’ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত মুরাদনগর থানা গড়তে চান নবাগত ওসি মুরাদনগরে শিখন ঘাটতি পূরণে সাপ্তাহিক ছুটির প্রথম শনিবারের ক্লাস অনুষ্ঠিত মুরাদনগরে সড়কের সৌন্দর্য বর্ধনে তরুণদের উদ্যোগ, ২০০ বৃক্ষ রোপণ বাঙ্গরা বাজারে ইয়াবাসহ যুবক গ্রেফতার প্রতিশ্রুতি রক্ষা করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, উচ্ছ্বসিত স্থানীয় জনগণ মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়ীতে হামলা,আহত-৪

বাঙ্গরা বাজার থানায় পুলিশের ঝটিকা অভিযান: স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

 

​নিজস্ব প্রতিনিধি।।

​কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশের এক সফল মাদকবিরোধী অভিযানে ৩৬ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) রাতে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার এসআই (নিঃ) রিয়াজুল মোস্তফা ও এএসআই (নিঃ) আল আমিনের নেতৃত্বে একটি চৌকস টিম এলাকায় নিয়মিত টহল ও মাদক উদ্ধারে ডিউটি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৭:৪০ মিনিটে তারা জানতে পারেন, শ্রীকাইল ইউপির ১নং ওয়ার্ডের রোয়াচালা পশ্চিম পাড়ায় মাদক কেনাবেচা চলছে।
​সংবাদ পাওয়ার পরপরই পুলিশ দল ওই এলাকার মো. সাগরের বসত ঘরে অভিযান পরিচালনা করে। অভিযানে ঘর থেকে মো. সাগর (৪০) এবং তার স্ত্রী আমেনা বেগমকে (৩৫) গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি করে মো. সাগরের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৩.৬ গ্রাম) উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৩,৫০০ টাকা জব্দ করে পুলিশ।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় থানায় একটি মামলা (মামলা নং-১৫,) রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category