• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাদকবিরোধী সমাবেশ: মাদকের সাথে কোনো আপস নয়, জিরো টলারেন্স ঘোষণা বাঙ্গরায় পুলিশের অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার মুরাদনগরে কুখ্যাত মাদক ডিলার মাসুম ও তার স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার বাঙ্গরায় বিদেশী মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১২ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে নারী সহ ৩ জনের কারাদণ্ড মুরাদনগরে ৮০পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার এফবিসিসিআইয়ের নবনির্বাচিত প্রশাসক ফজলুল হককে ফুলেল শুভেচ্ছা জানালেন এমআর গ্রুপের চেয়ারম্যান সিআইপি বজলুর রহমান মাদকমুক্ত মুরাদনগর গঠনে বাখরাবাদে র‍্যালী ও সমাবেশ সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সজিব ওরফে ব্লেড সজিব গ্রেফতার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

বাঙ্গরা বাজার থানায় পুলিশের ঝটিকা অভিযান: স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

Reporter Name / ২৮৬ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

 

​নিজস্ব প্রতিনিধি।।

​কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশের এক সফল মাদকবিরোধী অভিযানে ৩৬ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) রাতে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার এসআই (নিঃ) রিয়াজুল মোস্তফা ও এএসআই (নিঃ) আল আমিনের নেতৃত্বে একটি চৌকস টিম এলাকায় নিয়মিত টহল ও মাদক উদ্ধারে ডিউটি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৭:৪০ মিনিটে তারা জানতে পারেন, শ্রীকাইল ইউপির ১নং ওয়ার্ডের রোয়াচালা পশ্চিম পাড়ায় মাদক কেনাবেচা চলছে।
​সংবাদ পাওয়ার পরপরই পুলিশ দল ওই এলাকার মো. সাগরের বসত ঘরে অভিযান পরিচালনা করে। অভিযানে ঘর থেকে মো. সাগর (৪০) এবং তার স্ত্রী আমেনা বেগমকে (৩৫) গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি করে মো. সাগরের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৩.৬ গ্রাম) উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৩,৫০০ টাকা জব্দ করে পুলিশ।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় থানায় একটি মামলা (মামলা নং-১৫,) রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category