• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

বেনাপোল বন্দরে এয়ার পিস্তলসহ ভারতীয় ট্রাক ড্রাইভার ও হেলপার আটক

Reporter Name / ১৮৫ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

মানিক হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি।।

বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানিকৃত একটি পণ্যবাহী ট্রাকের ড্রাইভারের কাছ থেকে একটি এয়ার পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।

রবিবার সকালে বেনাপোল বন্দরের ভেহিকেলস টার্মিনাল থেকে এ অস্ত্র জব্দ করা হয়। আটক ড্রাইভার জানিয়েছেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য তিনি অস্ত্রটি সঙ্গে বহন করছিলেন।

যশোরের ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পের সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, ভারতীয় একটি ট্রাকের চালক বন্দরে প্রবেশের সময় অস্ত্র বহন করছে। পরে ট্রাকটির চালককে তল্লাশি করে একটি এয়ার পিস্তল ও কিছু গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ট্রাকচালকের নাম গুরুজিৎ সাউলঙ্গা। তার সঙ্গে থাকা হেলপারকেও আটক করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান সোহেল আল মুজাহিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category