• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল মুরাদনগরে কলেজ শিক্ষকের গলিত মরদেহ উদ্ধার মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার মুরাদনগরে দুই সহস্রাধিক মানুষের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকনের ঈদ উপহার বিতরণ দেবীদ্বারে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে প্রথমবার উচ্চমূল্যের ফসল ক্যাপসিকাম চাষ, কৃষকদের মাঝে নতুন আশার আলো মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুষ্টিয়া-২ আসনের এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের ভিতর’ মুরাদনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুরাদনগরে কলেজ শিক্ষকের গলিত মরদেহ উদ্ধার

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজারের এক ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম নামে এক কলেজ শিক্ষকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর বাজার সংলগ্ন একটি বাসা থেকে এই মরদেহ উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

মৃত কলেজ শিক্ষক জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মোবারক আলীর ছেলে। সে তিন বছর ধরে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের ইংরেজি বিষয়ের খন্ড কালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী জানান চাষী সাইফুল ইসলাম গত ৫ই মার্চ তারিখ কলেজে ক্লাস করেছে এর পর থেকে আর কোন যোগাযোগ ছিল না। তিনি প্রায় সময় কাউকে কিছু না বলে কলেজে অনুপস্থিত থাকতেন।
পাশের ভাড়াটিয়ারা বলেন রবিবারে শিক্ষার্থীরা এসে ডাকাডাকি করেছেন, ভিতরে কোন সারা না পেয়ে শিক্ষার্থীরা চলে গেছেন। শুক্রবার সকালে পার্শ্ববর্তী দোকানদার গুদামে মালামাল নিতে এসে কয়েকদিন যাবত প্রচন্ড দুর্গন্ধ আসার খবরটি বাড়ীর মালিককে জানালে তিনি থানায় খবর দেন।

বাঙ্গরা বাজার থানার এসআই রিয়াজুল মোস্তফা জানান, পঁচা দুর্গন্ধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দরজার লক ভেঙে মেঝেতে গলিত মরদেহ দেখতে পাই। ৭/৮ দিন আগে মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারনা করছি।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের খান বলেন দরজা ভিতর থেকে লাগানো ছিল, দুই দরজার লক ভেঙে লাশ উদ্ধার করা , লাশের পচন ধরে গেছে, মনে হচ্ছে বেশ কয়েকদিন দিন আগে মারা গেছে, কি কারনে মারা গেছে ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category