• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Headline
মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ: ৫ শতাধিক পরিবার উপকৃত মুরাদনগরে ইয়াবা কেনাবেচার সময় মাদক কারবারি গ্রেপ্তার বাঙ্গরা বাজার থানায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত মুরাদনগরে ইয়াবা বিক্রির সময় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরের বাঙ্গরা থানায় ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মুরাদনগরের বাঙ্গরা থানায় কথিত বান্ধবীসহ মাদক ব্যাবসায়ী রিগান গ্রেপ্তার গলাকাটা ইরার অবশেষে মৃত্যু  মুরাদনগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮ মাদকসেবী গ্রেপ্তার শামীমা আক্তার রুবি সংরক্ষিত আসনে এমপি হওয়ার আলোচনায়

মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ: ৫ শতাধিক পরিবার উপকৃত

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

 

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের সংগঠন খলিফা ফাউন্ডেশন (UAE AID) এর উদ্যোগে কুমিল্লার মুরাদনগরে ৫ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ই মার্চ) মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মাদরাসা মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরেফিন, বাংলাদেশ শিক্ষা ও প্রযুক্তি সমিতির চেয়ারম্যান এনামুল হক খন্দকার ও মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মুরাদনগরের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য খলিফা ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কাজী শাহ আরফিন বলেন পবিত্র রমজান মাসে তাদের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই মহতী দানের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের সার্বিক কল্যাণ কামনা করছি।

খাদ্যসামগ্রীর প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, চিনি ও খেজুরসহ ১০ রকমের খাদ্যসামগ্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category