• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Headline
মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ মুরাদনগরে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকনের ঈদ উপহার বিতরণ ​ মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার, হামলায় আহত ২ এসআই মুরাদনগরে কৃষি জমি মাটি যাচ্ছে ইটভাটায় সক্রিয় ডজন খানেক সিন্ডিকেট বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে শ্রীকাইল ফিল্ডের ৫ নং কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট মাটিখেকো ইকবালের খপ্পরে পীরকাশিমপুর পশ্চিম বিল মুরাদনগরে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল মুরাদনগরে কলেজ শিক্ষকের গলিত মরদেহ উদ্ধার

মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

 

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।। 

কুমিল্লার মুরাদনগরে দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্রের দখলে থাকা জেলা পরিষদের কোটি টাকার মূল্যবান জমি অবশেষে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ব্যস্ততম কোম্পানীগঞ্জ বাজারের মুরাদনগর-কোম্পানিগঞ্জ সড়কের মন্দির সংলগ্ন স্থানে পরিচালিত এক অভিযানে একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাজার সংলগ্ন এ সরকারি জমিটি বছরের পর বছর দখলে রেখে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে ভাড়া ও বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও দখলদাররা তা আমলে নেয়নি।
অভিযান চলাকালে বাঁশ, তেরপাল দিয়ে নির্মিত অস্থায়ী দোকানঘর, চৌকি ও বিভিন্ন কাঠামো ভেঙে ফেলা হয়। পুরো এলাকা থেকে অবৈধ দখল সরিয়ে জমি পুনরুদ্ধার করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুর রহমান বলেন, সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও দখলদাররা সাড়া না দেওয়ায় বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, একটি প্রভাবশালী গোষ্ঠী দীর্ঘদিন ধরে জেলা পরিষদের এই জমি নিজেদের নিয়ন্ত্রণে রেখে ব্যবসা পরিচালনা করছিল। সাধারণ ব্যবসায়ীরা তাদের মাধ্যমে জায়গা ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে।
অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তাদের মতে, দীর্ঘদিনের দখলদারিত্বের কারণে বাজার এলাকায় চলাচলে বিঘ্ন ঘটছিল এবং জনসাধারণের জন্য নির্ধারিত জায়গা সংকুচিত হয়ে পড়েছিল। উচ্ছেদের ফলে শৃঙ্খলা ফিরে আসবে বলে তারা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category