• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি করে ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: নগদঅর্থ স্বর্ণালংকারসহ ১৮ লক্ষ টাকার মালামাল লুট মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড মুরাদনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিয়েছে ধর্ষকের বাবা মুরাদনগরে অভাব ও মানসিক যন্ত্রণায় মা-মেয়ের বিষপানে আত্মহত্যা মুরাদনগরে মাদকবিরোধী অভিযান: দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার মুরাদনগরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ মুরাদনগরে ১৩ কোটির প্রকল্পে অনিয়ম: দেয়াল ভেঙে দিলেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্টর বহিষ্কার মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে আ. লীগ নেতার নেতৃত্বে কৃষককে কুপিয়ে হত্যা মুরাদনগরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: ৪ ড্রেজার ধ্বংস, ৪ জনের কারাদণ্ড

মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি করে ভিডিও ধারন, গ্রেফতার ১

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে এক নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি, যৌন নিপীড়ন এবং তার সহকর্মীকে মারধর ও ভিডিও ধারন করার ঘটনায় রিফাত (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে মুরাদনগর উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিফাত মুরাদনগর সদর ইউনিয়নের কলেজপাড়ার মো. রফিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের সামনে এক নারী উদ্যোক্তা ও তার সঙ্গে থাকা এক ডেলিভারি কর্মীর সঙ্গে কয়েকজন কিশোরের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। এসময় অভিযুক্তরা ওই নারীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন করে এবং তার সহকর্মীকে মারধর করে। এই পুরো ঘটনার ভিডিও ধারণ করে, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ঘটনার পর ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রিফাতকে গ্রেফতার করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত এক আসামিকে গ্রেফতার করে শনিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। জড়িত অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category