• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
Headline
বাঙ্গরায় পুলিশের অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার মুরাদনগরে কুখ্যাত মাদক ডিলার মাসুম ও তার স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার বাঙ্গরায় বিদেশী মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১২ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে নারী সহ ৩ জনের কারাদণ্ড মুরাদনগরে ৮০পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার এফবিসিসিআইয়ের নবনির্বাচিত প্রশাসক ফজলুল হককে ফুলেল শুভেচ্ছা জানালেন এমআর গ্রুপের চেয়ারম্যান সিআইপি বজলুর রহমান মাদকমুক্ত মুরাদনগর গঠনে বাখরাবাদে র‍্যালী ও সমাবেশ সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সজিব ওরফে ব্লেড সজিব গ্রেফতার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর বিল থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান: দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

Reporter Name / ২৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

 

​নিজস্ব প্রতিনিধি।।

​কুমিল্লার মুরাদনগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন। পৈয়াপাথর গ্রামের মৃত বাবুল মিয়ার দুই মেয়ে সেলিনা আক্তার (২৯) ও সোনিয়া আক্তার (২২)। এই ঘটনায় শাহ আলম (৪০) নামে এক ব্যক্তি পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মাসরুরুল হকের নির্দেশনায় এসআই মোঃ আবদুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি বিশেষ টিম ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারে ডিউটি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পৈয়াপাথর গ্রামের গোমতী বেড়িবাঁধ সংলগ্ন জনৈক শিরিনার বাড়িতে মাদকের কেনাবেচা চলছে।
​খবর পেয়ে পুলিশের আভিযানিক দলটি ওই বাড়িতে হানা দিলে দুই নারী কৌশলে পালানোর চেষ্টা করেন। এসময় নারী কনস্টেবল ফাতেমা আক্তারের সহায়তায় পুলিশ সেলিনা ও সোনিয়াকে আটক করে। পরে তাদের তল্লাশি করে ১৪৬ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পলাতক আসামি শাহ আলমের কাছ থেকে কম মূল্যে মাদক কিনে অধিক লাভে খুচরা বিক্রি করে আসছিল।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসরুরুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, মুরাদনগর থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​এ বিষয়ে মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category