• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: ৪ ড্রেজার ধ্বংস, ৪ জনের কারাদণ্ড

Reporter Name / ৪১৭ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

 

​নিজস্ব প্রতিনিধি।।

​কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন। মঙ্গলবার (৭ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে ৪টি ড্রেজার মেশিন ও ৩ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে মুরাদনগর সদর ইউনিয়নের ইউসুফনগর এবং শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালাসহ উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বী। ও সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁন সহ
অভিযানে সেনাবাহিনী ও পুলিশের একটি চৌকস দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
এ সময় মোবাইল কোর্ট আইন, ২০০৯ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) অনুযায়ী
৪ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মোঃ খায়রুল মিয়া (৩৩), তারা মিয়া (৩৪), আক্কু মিয়া (৩৪) ও কালন মিয়া (৩৫)।

উপজেলা নির্বাহী অফিসার জনাব এ.বি.এম সারোয়ার রাব্বী জানান, অবৈধ ড্রেজিংয়ের ফলে এলাকার কৃষি জমি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। জনস্বার্থে এবং মাটির উর্বরতা রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। কোনোভাবেই অবৈধ বালু উত্তোলন বরদাশত করা হবে না।
​অভিযান শেষে সাজাপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category