• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Headline
দেবীদ্বারে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে প্রথমবার উচ্চমূল্যের ফসল ক্যাপসিকাম চাষ, কৃষকদের মাঝে নতুন আশার আলো মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুষ্টিয়া-২ আসনের এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের ভিতর’ মুরাদনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মুরাদনগরে রানীমুহুরী গ্রামে সরকারি জায়গা দখলমুক্ত করেছে প্রশাসন মুরাদনগরে একই দিনে গলায় ফাঁস ও বিষপানে ২ জনের মৃত্যু মুরাদনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ: ৫ শতাধিক পরিবার উপকৃত

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম আহম্মেদ জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন।

বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।

জানা গেছে, দায়িত্ব পালনে আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক গ্রেপ্তারি পরোয়ানা তামিল করায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তির পর এএসআই শামীম আহম্মেদ মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়। সহকর্মীদের সহযোগিতা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং সর্বোপরি মহান আল্লাহর রহমতেই এটি সম্ভব হয়েছে।”

তিনি ভবিষ্যতেও দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আইন-শৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category