• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Headline
৩০ বছর শিক্ষকতা শেষে অবসরে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনারগাঁয়ে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাপিতলার শ্রীরামপুরে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা সাইদুল কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয় – ধর্মমন্ত্রী কায়কোবাদ ১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার মেঘনা নদীতে ট্রলারডুবি:নিখোঁজের দুই দিন পর তিনজনের মরদেহ উদ্ধার মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা

গাছ লাগান পরিবেশ বাঁচান ফেনারবাঁকে মানবিক যুব সংগঠনের চারাগাছ বিতরণ

Reporter Name / ৩৭৩ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

 

আবু ইউসুফ নাঈম সুনামগঞ্জ প্রতিনিধি।।

“গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ফেনারবাঁক ইউনিয়নের আলী আমজদ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চারাগাছ বিতরণ কর্মসূচির আয়োজন করে ফেনারবাঁক পূর্ব নতুনপাড়া মানবিক যুব সংগঠন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন মোঃ নবাব তালুকদার। সাকিব মিয়া ও সাফায়েত হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যেতে হবে। ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। গাছ লাগানো শুধু দান নয়, এটি একটি সওয়াবের কাজ। গাছ অক্সিজেন দেয়, মাটির ক্ষয় রোধ করে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা করে। তাই প্রতিটি মানুষকে অন্তত একটি হলেও গাছ লাগাতে হবে।

স্থানীয়রা জানান, মানবিক যুব সংগঠনের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তারা বলেন, গাছ শুধু পরিবেশকে শীতল রাখে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তে সাহায্য করে। এমন আয়োজন তরুণ সমাজকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ রোধে বৃক্ষরোপণ এখন সময়ের দাবি। প্রতিষ্ঠার পর থেকেই ফেনারবাঁক পূর্ব নতুনপাড়া মানবিক যুব সংগঠন সমাজকল্যাণ ও মানবিক কার্যক্রমে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category