• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Headline
৩০ বছর শিক্ষকতা শেষে অবসরে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনারগাঁয়ে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাপিতলার শ্রীরামপুরে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা সাইদুল কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয় – ধর্মমন্ত্রী কায়কোবাদ ১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার মেঘনা নদীতে ট্রলারডুবি:নিখোঁজের দুই দিন পর তিনজনের মরদেহ উদ্ধার মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা

৮ গ্রামের মানুষের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো

Reporter Name / ৩২০ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধি।।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক‌টি সরু বাঁশের সাঁকোর ওপর ভরসা আট গ্রামের প্রায় ১০ হাজার মানুষের।চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাকোঁটিতে প্রতিনিয়ত হচ্ছে নানান দূর্ঘটনা। উপায়ন্তর না পেয়ে এই সাঁকো দিয়ে পারাপার হচ্ছে মানুষজন।

স্থানীয়রা জানান, গত তিন বছর ধরে ঝুঁ‌কি নিয়ে এই সাঁকো দিয়েই প্রতিদিন পার হচ্ছেন স্থানীয়রা। আগে এখানে একটি কাঠের সেতু থাক‌লেও সে‌টি ভে‌ঙে গি‌য়ে এ দুর্ভো‌গের সৃ‌ষ্টি হয়। এই ঝুঁকিপূর্ণ সাঁকো থেকে পড়ে আহত হয়েছেন অনেকেই। এক যুবক চিকিৎসাধীন অবস্থায় প্রাণও হারিয়েছেন। তবুও নিরুপায় হয়ে সদর ইউনিয়নের বালাটারী ও চন্দ্রখানা গ্রামের মাঝখানে বয়ে যাওয়া নীলকমল নদীর ওপর নি‌র্মিত বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছেন বালাটারী, চন্দ্রখানা, জেলেপাড়া, কুমারপাড়া, বামনটারী, আবাসন, বৈরাগিপাড়া ও দাশিয়ারছড়ার মানুষ। এতে করে চরম ঝুঁ‌কিতে রয়েছে ওই এলাকার স্কুল-ক‌লেজ পড়ুয়া শিক্ষার্থীরা।

বালাটা‌রি চন্দ্রখানা গ্রা‌মের এহসান আলী (৬০) জানান, গত এক বছর আগে এই ভাঙা সাঁকো দিয়ে পারাপারের সময় তার ছেলে আতিকুর রহমান (৩৬) এক বছর আগে সাঁকো থেকে পড়ে গুরুতর আহত হয়। প্রায় এক মাস চিকিৎসার পর মৃত্যু হয় তার।

তি‌নি আরো জানান, আমি নিজেও দুইবার এই সাঁকো থেকে পড়ে আহত হয়েছি। প্রতিবার শুধু প্রতিশ্রুতি পাই, সেতু পাই না। কবে নীলকমলের ওপর একটি সেতু হবে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না।

স্থানীয় কলেজছাত্র ফারুক হোসেন (১৯) বলেন, এক সপ্তাহ আগে আমিও পড়ে গিয়ে আহত হই। আমার মোবাইলও ভেঙে গেছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে এখানে। আগে যখন কাঠের সেতু ছিল তখন নিরাপদে চলাচল করেছি।

ওই এলাকার কৃষক আক্তার আলী (৫৮) জানান, তিন বছর ধরে আমরা নিজেরাই বাঁশ দিয়ে এই সাঁকো বানাই। প্রতিবছর আমি প্রায় ৫০ থেকে ৬০টা বাঁশ দিই, বাকিরা শ্রম দেয়।

ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান জানান, আমি সরেজমিন পরিদর্শন করেছি। নীলকমল নদীর ওপর ১২০ মিটার সেতু নির্মাণের প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, গ্রামের লোকজনের আপাতত চলাচলের জন্য বাঁশ-কাঠের সাঁকো নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে। পাশাপাশি স্থায়ী সেতু নির্মাণের প্রস্তাব এলজিইডিতে পাঠানো হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category