• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চিকিৎসকের হাতে রোগী পেটানো, লালমনিরহাটে ভুক্তভোগী হাসপাতালে ভর্তি

Reporter Name / ১৬৫ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ আনিছুল ইসলাম রাজিব,লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটে চিকিৎসার জন্য দন্তচিকিৎসকের চেম্বারে গিয়ে মারধরের শিকার হয়েছেন মজিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি। গুরুতর অবস্থায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেলে শহরের মিশন মোড় এলাকায় অবস্থিত ‘ইনোভেটিভ ডেন্টিস’ নামের একটি চেম্বারে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের চওড়াটারি গ্রামের মজিদুল দাঁতের সমস্যার কারণে ওই চেম্বারে যান। চিকিৎসক রাশেদ জামান চিকিৎসার খরচ হিসেবে ১২ হাজার টাকা দাবি করেন। মজিদুল এর মধ্যে ৯ হাজার টাকা পরিশোধ করলেও অবশিষ্ট টাকা দিতে না পারায় চিকিৎসকের সঙ্গে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে রোগীকে মারধর করেন। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে মজিদুল রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা তার মাথায় ও শরীরে একাধিক সেলাই দেন।

ভুক্তভোগীর স্ত্রী জেসমিন আক্তার অভিযোগ করে বলেন,
“আমরা গরিব মানুষ, পুরো টাকা একসঙ্গে দিতে পারিনি। ৯ হাজার টাকা দেওয়ার পরও ডাক্তার কাজ না করে উল্টো কাচের বল দিয়ে আমার স্বামীকে আঘাত করেন। আমি বাধা দিতে গেলে আমাকেও ধাক্কা দেন। মনে হচ্ছিল তিনি নেশাগ্রস্ত ছিলেন। আমরা এর ন্যায়বিচার চাই।”

ঘটনার পর থেকেই অভিযুক্ত চিকিৎসক রাশেদ জামান চেম্বার ছেড়ে পালিয়ে গেছেন। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী ইসলাম বলেন,
“আমরা বিষয়টি জেনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category