• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

জামালগঞ্জে দারুস সুন্নাহ মাদানিয়ায় হিফজ সমাপনী দোয়া মাহফিল

আবু ইউসুফ নাঈম,সুনামগঞ্জ প্রতিনিধি।। / ২০৫ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

আবু ইউসুফ নাঈম,সুনামগঞ্জ প্রতিনিধি।।

জামালগঞ্জ উপজেলার দারুস সুন্নাহ মাদানিয়া মাদরাসার হিফজ শাখার ছাত্র মো. আনাস আহমদ হিফজুল কুরআন সম্পন্ন করায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক মাওলানা আলতাফুর রহমান এবং পরিচালনা করেন শিক্ষাসচিব হাফিজ মাওলানা মাছরুফ আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাচনা বাজার মাদরাসার সাবেক শিক্ষা সচিব মাওলানা এখলাছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচনা বাজার মাদরাসার মুহতামিম মাওলানা মফিজুর রহমান, উম্মে সালমা মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান, খাদিমুল কুরআন মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা কাউসার আহমদ এবং লালমিয়া তালুকদার ও আব্দুস সুবহান তালুকদার নূরানী মাদরাসার মুহতামিম ক্বারী আব্দুল কুদ্দুস।

এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আব্দুস সামাদ আফিন্দী ও তোফাজ্জল ইসলাম।

অনুষ্ঠানে অত্র মাদরাসার সকল শ্রেণির ছাত্রছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তৃতায় মাওলানা আলতাফুর রহমান আবেগাপ্লুত কণ্ঠে মাদরাসা প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন। সফলতার আনন্দে তাঁর চোখের পানি ভিজিয়ে দেয় পাঞ্জাবি।

বক্তারা তাঁদের বক্তব্যে হাফেজ আনাস আহমদকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, কুরআনের হাফেজগণ সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা ও আলোকিত প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category