• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা মদ বিভিন্ন কসমেটিক্স আটক

Reporter Name / ২১৬ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।।

“মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী অপারেশন পরিচালনা করা হয়।

জামালপুর ব্যাটালিয়নের (৩৫-বিজিবি) সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট) ইমাম হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার ০৬ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ইজলামারী বিওপি’র টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১০৬৬/৯-টি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বারবান্দা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ-৩৩ বোতল আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় মদ রৌমারী থানায় জিডি করতঃ ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শনিবার ০৬ সেপ্টেম্বর রাত ০৭:০০ মিনিটে দাঁতভাংগা বিওপি’র টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১০৫৬/২-এস হতে আনুমানিক ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিণধরা নামক স্থান হতে ভারতীয় কাঁকড়া ক্লিপ-৪৮ পিস, কানের দুল-৭২ জোড়া, শাড়ীর ক্লিপ-১২ পিস, কানের রিং-৭২ জোড়া, চুড়ি সিটি গোল্ড-১৬ জোড়া, রাবার ব্যান্ড-২৫০ পিস, চেইন সিটি গোল্ড-৪৩৫ পিস আটক করতে সক্ষম হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল রৌমারী কাষ্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শনিবার ০৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শনিবার সকাল ০৯:৪৫ মিনিটে পাথরেরচর বিওপি’র টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১০৭৭/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যের চর নামক স্থান হতে ভারতীয় গাঁজা-২.৫ কেজি আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য দেওয়ানগঞ্জ থানায় জিডি করতঃ ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category