• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Headline
৩০ বছর শিক্ষকতা শেষে অবসরে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনারগাঁয়ে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাপিতলার শ্রীরামপুরে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা সাইদুল কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয় – ধর্মমন্ত্রী কায়কোবাদ ১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার মেঘনা নদীতে ট্রলারডুবি:নিখোঁজের দুই দিন পর তিনজনের মরদেহ উদ্ধার মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা

রৌমারীতে দুস্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

Reporter Name / ৩৮৭ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

মাসুদ পারভেজ রুবেল,রৌমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি।।

কুড়িগ্রামের রৌমারীতে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল প্রকল্পের আওতায় দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে ৫৮ জন পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মুক্তার হোসেন ও ইউনিয়ন পরিষদের সচিব সিরাজুল ইসলাম। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানান, পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দুস্থ ও সুবিধাবঞ্চিত নারীদের মধ্যেও এভাবে সেলাই মেশিন বিতরণ করা হবে।

রৌমারী সদর ইউনিয়নের সচিব সিরাজুল ইসলাম বলেন, নারীরা ঘরে বসে সেলাই কাজের মাধ্যমে আয় করতে পারলে সমাজ ও পরিবারে তাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, এই সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়, এটি হলো আত্মকর্মসংস্থানের হাতিয়ার। আশা করি, উপকারভোগীরা এটি সঠিকভাবে ব্যবহার করে নিজের ভাগ্য উন্নয়নে কাজ করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার তার বক্তব্যে বলেন, সরকার গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যারা সেলাই মেশিন পেয়েছেন তারা যেন এটিকে কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হন এবং পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারেন, সেই প্রত্যাশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category