• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভালুকায় অপপ্রচারের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

Reporter Name / ২৮৩ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামছুল হোসাইনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ভালুকা সেভেন স্টার চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান ছামছুল হোসাইন বলেন, গত কয়েকদিন ধরে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে ভুয়া ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। যা সম্পূর্ণ বানোয়াট এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক।

তিনি জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ৫নং বিরুনীয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের সময় দেশের অনেক ইউপি চেয়ারম্যান দায়িত্ব থেকে সরে গেলেও তিনি তখনও এলাকায় থেকে ইউনিয়নের দায়িত্ব পালন করে আসছেন।

সম্প্রতি ইউনিয়ন পরিষদের একটি অব্যবহৃত কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো অবস্থায় ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে তিনি বলেন, উক্ত কক্ষটি ইউনিয়ন পরিষদের কেউ ব্যবহার করেন না। এটি উপ-সহকারী কৃষি কর্মকর্তার নামে বরাদ্দকৃত এবং ওই কক্ষের চাবিও ইউনিয়ন পরিষদের কাছে নেই। এমনকি এ অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো প্রমাণ পায়নি।

চেয়ারম্যান ছামছুল হোসাইন আরও অভিযোগ করেন, স্থানীয় একটি মহল তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ইউনিয়ন পরিষদে বৈঠক করার অপবাদ ছড়াচ্ছে। অথচ মিথ্যা অভিযোগে উল্লেখিত দিন তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এছাড়া একটি রাস্তা উদ্বোধনের ছবি, যেখানে তৎকালীন এমএ ওয়াহেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেটিকেও মিথ্যাভাবে নির্বাচনী প্রচারণা হিসেবে প্রচার করা হচ্ছে।

তিনি বলেন, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ও ব্যক্তিগত বিদ্বেষ থেকেই একটি মহল তার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে।

এ সময় বিরুনীয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক রুহুল আমিন বাচ্চু, ইউনিয়ন শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আশিকুর রহমান রিগান, বিএনপি নেতা আবুল ও আবির, যুবদল নেতা তাজউদ্দীনসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category