• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

লাকসামে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক ও কুইজ পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name / ১৫০ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

 

আবদুল জলিল, লাকসাম কুমিল্লা প্রতিনিধি।।

‘‘আল্লাহ ওয়ালাদের দল হবেই সফল’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে লাকসাম পৌর অডিটোরিয়াম হল রুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কুমিল্লা দক্ষিণ জেলার আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মো. আলাউদ্দিন ছালেহীর সভাপতিত্বে ও কুমিল্লা জেলা শাখা যুব হিযবুল্লাহ সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দিক এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর (আরবি বিভাগ) ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কুমিল্লা জেলা শাখার সভাপতি প্রফেসর হাফেজ.্মাওলানা ড. মুহাম্মদ রুহুল আমীন। প্রধান আকর্ষণ- বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা মুফতি শামছুল আলম। বিশেষ আকর্ষণ- বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় মহাসচিব হযরত মাওলানা মুফতি বাহাউদ্দিন মোস্তাফী। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ¦ মজির আহমেদ সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম বক্তব্যে বলেন, এ সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন। এ পবিত্র অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে গর্ববোধ করছি। আমরা এখন দেখছি ইসলামের নাম বেচে রাজনীতি করছে। ইসলামের নাম বেচে বয়ান করছে এবং এলাকায় এলাকায় ভোট চাচ্ছে। দয়া করে আপনার এটি না করে বিএনপির পক্ষে ও ধানের শীষ মার্কায় ভোট চাইবেন আজকে যারা উপস্থিত আছেন আপনাদের কাছে অনুরোধ আপনাদের বাবা-মা ও আত্মীয় স্বজনদের বলবেন ধানের শীষ মার্কায় ভোট দিতে। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করলাম। অনুষ্ঠান ১৫০ জন ছাত্রদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারীকে ১৫ হাজার টাকা ও ২য়স্থান অধিকারী ১০ হাজার টাকা ও ৩য় স্থান অধিকারীকে ৮ হাজার টাকা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category