• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Headline
বাঙ্গরা উপজেলা গঠন করায় প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শোকরানা মাহফিল মসজিদ থেকেই প্রতিনিয়ত মাদকবিরোধী বার্তা দিয়ে যাচ্ছেন মুরাদনগর থানার ওসি মুরাদনগর–কোম্পানীগঞ্জ রুটে ‘লাল-সবুজ’ বাস চালু, যাত্রীদের মুখে স্বস্তির হাসি মুরাদনগরে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা বাঙ্গরা উপজেলা ঘোষণা: গণমানুষের প্রশংসায় ভাসছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বাঙ্গরা সহ নতুন তিন উপজেলা ও একটি থানা হচ্ছে মুরাদনগরে পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে মুরাদনগরে র‌্যালি ও বৃক্ষরোপণ মুরাদনগরে একমাত্র সরকারি বিদ্যালয়: শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী

মুরাদনগর–কোম্পানীগঞ্জ রুটে ‘লাল-সবুজ’ বাস চালু, যাত্রীদের মুখে স্বস্তির হাসি

Reporter Name / ১৪২ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

​কুমিল্লার মুরাদনগর–কোম্পানীগঞ্জ রুটে নতুন ‘লাল-সবুজ’ বাস সার্ভিস চালু হয়েছে। এর মাধ্যমে এই অঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তির অবসান ঘটতে শুরু করেছে। পর্যাপ্ত গণপরিবহনের অভাবে দীর্ঘদিন ধরে এই রুটের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন ও মানসম্মত এই বাস সার্ভিস চালুর ফলে এখন নিয়মিত ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের নতুন দিগন্ত উন্মোচিত হলো।
​নতুন এই বাস সার্ভিসের উদ্বোধনী ও যাত্রারম্ভকালে উপস্থিত ছিলেন ‘লাল-সবুজ’ বাসের পরিচালক ফেরদাউস, হাজী বেলালসহ স্থানীয় পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, এর আগে এই রুটে সময়মতো কোনো যানবাহন পাওয়া যেত না। তার ওপর ছিল অতিরিক্ত ভাড়া আদায় এবং লোকাল গাড়িতে গাদাগাদি করে চলাচলের বাধ্যবাধকতা। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ রোগীদের প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়তে হতো। নতুন ‘লাল-সবুজ’ বাস সার্ভিস চালু হওয়ার পর প্রথম দিন থেকেই এসব সমস্যা অনেকটাই কমে এসেছে বলে জানান তারা।
“বাসগুলো যেন নিয়মিত ও নির্ধারিত সময়সূচি মেনে চলাচল করে। একই সাথে বাসের সংখ্যা আরও বৃদ্ধি এবং সেবার মান ধরে রাখার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।”
​স্থানীয় সচেতন মহলের মতে, নতুন এই বাস সার্ভিস শুধু যাত্রীদের যাতায়াতই সহজ ও নিরাপদ করবে না, বরং মুরাদনগর ও কোম্পানীগঞ্জের মধ্যকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করবে। উন্নত যাতায়াত ব্যবস্থার কারণে এলাকার ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category