• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Headline
বন্দরে ১৪০ কেজি গাঁজাসহ বিলাসবহুল গাড়ি জব্দ করল র‍্যাব-১১ ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের মাদক নির্মূলে পুলিশ-জনতার ঐক্যের আহ্বান: মুরাদনগরে মাদকবিরোধী মতবিনিময় সভায় ওসি আনোয়ার হোসেন ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছন বাখরনগরবাসী মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন হোসেনপুর জনকল্যাণ সমিতি নতুন কার্যকরী কমিটি গঠন সভাপতি বজলুর সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় এতিমখানায় দোয়া মাহফিল বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ব্রাহ্মণচাপিতলার এরশাদ হত্যা মামলায় আরো ১ জন গ্রেপ্তার

মাদক নির্মূলে পুলিশ-জনতার ঐক্যের আহ্বান: মুরাদনগরে মাদকবিরোধী মতবিনিময় সভায় ওসি আনোয়ার হোসেন

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

মাদকের ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে রক্ষা এবং নিরাপদ সমাজ গঠনের প্রত্যয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামবাসীর উদ্যোগে বাখরনগর বাজারে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মতবিনিময় সভা।
“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বিকেলে আয়োজিত সভায় মাদক নির্মূলে পুলিশ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
নবীপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল খায়েরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সর্বস্তরের সচেতন নাগরিককে একযোগে কাজ করতে হবে। জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া মাদকের বিরুদ্ধে স্থায়ী সফলতা অর্জন সম্ভব নয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আজিজ মোল্লা, যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয় প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরো বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে নিয়মিত প্রচারণা, সামাজিক সম্পৃক্ততা এবং আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।
বক্তারা আরও উল্লেখ করেন, কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ একাধিক বক্তৃতায় বলেছেন—মাদক কারবারি যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজের প্রতিনিধি, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category