• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
বন্দরে শীতলক্ষ্যা নদীতর গোসল করতে নেমে গার্মেন্টস কর্মী স্বাধিনের মৃত্যু বন্দরে ১৪০ কেজি গাঁজাসহ বিলাসবহুল গাড়ি জব্দ করল র‍্যাব-১১ ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের মাদক নির্মূলে পুলিশ-জনতার ঐক্যের আহ্বান: মুরাদনগরে মাদকবিরোধী মতবিনিময় সভায় ওসি আনোয়ার হোসেন ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছন বাখরনগরবাসী মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন হোসেনপুর জনকল্যাণ সমিতি নতুন কার্যকরী কমিটি গঠন সভাপতি বজলুর সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় এতিমখানায় দোয়া মাহফিল বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

বন্দরে শীতলক্ষ্যা নদীতর গোসল করতে নেমে গার্মেন্টস কর্মী স্বাধিনের মৃত্যু

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

 

সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জ বন্দরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বাধীন (৩০) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। নিহত স্বাধীন বন্দর থানার নবীগঞ্জ অলিম্পিয়ার্ড এলাকার বাদল মিয়ার ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে একই এলাকার সেলিম মিয়ার টিনশেড বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
সোমবার (২৭ জুলাই) দুপুরে বন্দর থানার নবীগঞ্জ ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার খবর পেয়ে ঘটনার ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উল্লেখিত নদী থেকে ওই গার্মেন্টস কর্মীর মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতের পরিবার ও এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, সোমবার ছুটির দিনে বাসায় থাকায় ছোট ভাই শাহিদ (৯)-কে সঙ্গে নিয়ে নবীগঞ্জ ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন স্বাধীন। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গেলে শাহিদ চিৎকার শুরু করে। তার ডাক শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মামা মো. জাকির হোসেন বলেন, স্বাধীন সামান্য সাঁতার জানত। স্থানীয়দের কাছে শুনেছি, গোসল করার সময় নদীর স্রোতে পড়ে তলিয়ে যায়।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, সাঁতার কাটতে গিয়ে সে আর তীরে ফিরতে পারেনি। মরদেহে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category