• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Headline
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য হলেন তেকসাসের জ্যেষ্ঠ উপদেষ্টা রাজু আহমেদ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান মুরাদনগরে ২৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জন্মদিনে ধর্মমন্ত্রীর মানবিক উদ্যোগ,মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ মুরাদনগরে ১০ কোটি টাকা নিয়ে উধাও ‘আইসেল ওয়ান মার্কেট’, গ্রেপ্তার ৩ মাঠকর্মী এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ধামঘরে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা দুলাল সরকার, বাড়ছে জনসম্পৃক্ততা মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মুরাদনগরে প্রাক্তণ স্বামীর ছুরিকাঘাতে নারী খুন নেয়ামতকান্দিতে মরহুম আব্দুল মজিদ মেম্বার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন

সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

সজীব হোসেন,নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মাহমুদুল হাসান (পরিচিতি নম্বর-১৮৫৮৩)।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে সোনারগাঁ উপজেলায় বদলি ও পদায়নের এ আদেশ দেওয়া হয়। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (মাঠ প্রশাসন) মো. শওকত মেহেদী সেতু প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মাহমুদুল হাসানকে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এছাড়া প্রজ্ঞাপনে তাঁকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা এবং সংশ্লিষ্ট আইনের আওতায় সার্টিফিকেট অফিসারের ক্ষমতাও অর্পণ করা হয়েছে।প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনটির অনুলিপি ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসান এর আগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। চলতি বছরের আগস্ট মাসে তাঁকে সেখান থেকে বদলি করে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে সেখান থেকেই তাঁকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category