• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার

আমলা ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

Reporter Name / ৫২ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

 

আসাদুল ইসলাম মিরপুর উপজেলা প্রতিনিধি।।

কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন
বিএনপির আয়োজনে ৮ অক্টোবর বুধবার বিকাল ৪ টায় আমলা বাজারে, আমলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জননেতা তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণের আয়োজন করা হয়।

লিফটের বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেত্রী বৃন্ত, আমলা ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহিন আলমের সঞ্চালনায় লিফলেট বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন, আমলা ইউনিয়ন বিএনপির সভাপতি, তিনি বলেন, তারেক রহমান বিবিসিকে যে সাক্ষাৎকার দিয়েছেন, ওই বক্তব্য মানুষ দেখেছেন, এতে তারেক রহমানের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যায়। তারেক রহমান বলেছেন, যারা রাজপথে থেকেছেন বা থাকবেন, সেই ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। জনগণের সাথে সংযোগ থাকতে হবে, জনগণের কাছে যেতে হবে। আপনারা বাড়ি বাড়ি যাবেন, মানুষের দুঃখ দুর্দশার কথা শুনবেন এবং তা চিহ্নিত করবেন। এলাকার সমস্যার সমাধান করবেন এবং তা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের কে নিয়েই তা সমাধান করব। আপনারা সকল ত্যাগি নেতারা ঐক্যবদ্ধ থাকবেন। কারণ ঐক্যবদ্ধ ছাড়া কোন কিছুই আদায় করা যায় না।

আমাদের নেতার কথায় আমরা সকলে আগামী নির্বাচনের জন্য তৈরি হচ্ছি। কিছু মানুষ আমাদের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, আমরা এ ষড়যন্ত্র সাকসেসফুল হতে দেবো না। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করব। আপনাদেরকে নিয়ে আগামী নির্বাচনে ঝাপিয়ে পরবো।

উক্ত অনুষ্ঠানে আমলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহিন আলম বলেন,আমাদের সব সময় ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে দলের জন্য, বিএনপির সুনাম নষ্ট হয় এমন কোন কাজ করা যাবে না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আমলা ইউনিয়ন যুবদলের সভাপতি মো হাসান আলী,আমাল ইউনিয়ন বিএনপির সহসভাপতি মারফত আলী, আমলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক নাসির মল্লিক, আমলা ইউনিয়ন বিএনপির সদস্য, ও বিশিষ্ট ব্যাবসায়ি কামাল হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category