• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Headline
শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ

কায়কোবাদের পক্ষ থেকে চতুর্থ ধাপে চাপিতলায় পরিবহন শ্রমিক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ

Reporter Name / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদার পক্ষ থেকে চতুর্থ ধাপে মুরাদনগর উপজেলার চাপিতলায় যানবাহনের ড্রাইভার, শ্রমিক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চাপিতলা বাস স্টেশনে চার শতাধিক মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

সাংসদ কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরেফিন’র সার্বিক তত্বাবধানে ইফতার মুরাদনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ইফতার বিতরণ কার্যক্রম চলছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সোহাগ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল রায়হান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবু,
সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ডালিম, ছাত্রদল নেতা নাছির উদ্দিন খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রায়হান উদ্দিন, ছাত্রদল নেতা শামসুদ্দিন, এনামুল, আক্তারুজ্জামান অন্তু, জসিম উদ্দিন সম্রাট, রাসেল, সাইফুল, শাহাবুদ্দিন, মোঃ বাদল, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান, সোলাইমান, শাহাবুদ্দিন, কামরুল প্রমুখ।

কাজী শাহ আরেফিন বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানে অনেক শ্রমজীবী রোজাদার সময় মতো ইফতার করতে পারে না, আবার কিছু দরিদ্র মানুষ ইফতার কেনার সামর্থ্য নেই। তাদের জন্য  কায়কোবাদ দাদার পক্ষ থেকে মুরাদনগরের বিভিন্ন এলাকায় আমাদের ইফতার বিতরণ কার্যক্রমের চতুর্থ ধাপ চলছে। পুরো রমজান মাস জুড়ে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category