• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করলো মুরাদনগর আওয়ামী মৎস্যজীবী লীগ

Reporter Name / ৬৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

মুরাদনগর, কুমিল্লা, প্রতিনিধি:

জন্মদিনের কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ।
বুধবার বিকেলে উপজেলা মৎস্যজীবী লীগের কার্যালয়ে এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার পূর্বে উপজেলা মৎস্যজীবী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিনের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সভাপতি বাবু পার্থ সারথি দত্ত, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগে সদস্য সচিব সেলিম সরকার, উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি শাহজাহান, জেলা পরিষদের সদস্য প্রার্থী মনিরুল আলম দীপু, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেত্রী মমতাজ বেগম, বিআরডিবির চেয়ারম্যান জসিম উদ্দিন, সাগর,শরিফ, শাহজালাল, বিল্লালসহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category