• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

গৌরীপুরে ফার্মেসি ও মিষ্টান্ন দোকানসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name / ১৪২ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

মোঃ মোরসালিন গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার  (২০ অক্টোবর) দুপুরে অভিযানটি পরিচালনা করেন অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক রিনা বেগম এবং নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে মিন্টু ফার্মেসিকে ১০ হাজার টাকা, পণ্ডিত ফার্মেসির মালিক লিটন পণ্ডিতকে ৫ হাজার টাকা, অজিত মুদির দোকানকে ৫ হাজার টাকা, সুমিত মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা এবং নগেন্দ্র মিলের হীরার মসলা দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপ-পরিচালক রিনা বেগম সাংবাদিকদের জানান, “অভিযান চলাকালে বেশ কিছু প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং মূল্যতালিকা অনুপস্থিত পাওয়া যায়। এসব কারণে জরিমানা করা হয়েছে। দোকানগুলোকে তাৎক্ষণিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে পুনরায় ব্যবসা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। ভবিষ্যতে একই অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category