• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Headline
শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ

গ্রাম আদালত ব্যবস্থায় জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে সমন্বয় সভা

Reporter Name / ৮৫ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

সিরাজুল ইসলাম (রনি) রাজশাহী প্রতিনিধি।।
গ্রাম আদালত হচ্ছে গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সহজ ও কার্যকর মাধ্যম— উল্লেখ করে স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম বলেছেন, সরকার চাইছে গ্রামের মানুষ যেন ছোটখাটো বিরোধ নিয়ে প্রথাগত আদালতে ঘুরাঘুরি না করে, নিজ এলাকায় দ্রুত ও সাশ্রয়ী উপায়ে ন্যায়বিচার পায়।
রোববার (১৯ অক্টোবর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচার-প্রচারণা জোরদার করতে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা মো. জাকিউল ইসলাম বলেন,
গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যাপ্ত ধারণা নেই। তাই জনগণকে সচেতন করা এবং ন্যায়বিচারের পথ সহজ করাই এখন আমাদের মূল দায়িত্ব। প্রচার-প্রচারণা বাড়লে মামলা না করেই বিরোধের ন্যায্য সমাধান হবে, ফলে সময় ও অর্থ দুটোই বাঁচবে।
তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও এনজিও কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গ্রাম আদালতকে টেকসই করা সম্ভব নয়। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতা এ কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করবে।
সভায় বক্তারা মত দেন, গ্রাম আদালত সুষ্ঠুভাবে পরিচালিত হলে গ্রামীণ জনগণ ছোটখাটো বিরোধ নিজেরাই মীমাংসা করতে পারবে। এতে আদালতে মামলা জট কমবে, স্থানীয় স্তরে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
বাংলাদেশে ‘গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই সভা সঞ্চালনা করেন জেলা সমন্বয়কারী মো. লুৎফর রহমান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মনিরা খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একে এম আনোয়ার হোসেন, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন এবং জেলা আনসার ও ভিডিপি অফিসের সিএ তরুণ কুমার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category