• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ সোনারগাঁ ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাধারন সম্পাদক সজিব হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গনি মনোনীত

মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ

Reporter Name / ১৪৪ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

 

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।। 

গত ১৭ বছরে আমাদের তরুনদের একটা অংশকে বিপথে নিয়ে গেছে আওয়ামী লীগ। গ্রামে গঞ্জে মাদকের সয়লাভ করেছে। তরুনদের বাঁচাতে মাদক দূর করতে হবে। অনেক শিক্ষিত তরুনরা বেকার, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে কুঠির শিল্পের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে। মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কুমিল্লা (৩) মুরাদনগরের ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে মুরাদনগরের নবীয়াবাদে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন- আমরা ক্ষমতায় আসলে অবহেলিত নারীদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান মহিলাদের সম্মানার্থে ফ্যামিলি কার্ড ও কৃষকদের সুবিধার্থে কৃষক কার্ডের পরিকল্পনা রেখেছেন।

আওয়ামীলীগ আমার প্রতি জুলুম করেছে আর আমার আল্লাহ সকল জুলুম নির্যাতন থেকে উদ্ধার করে আমাকে সম্মানের সাথে দেশে নিয়ে এসেছে।

এই মুরাদনগরের মানুষের কাছে আমি চিরঋণী। ঢাকায় গিয়ে আমাকে রিসিভ করেছে। ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারী আগের তুলনায় সর্বোচ্চ ভোটে ধানের শীষকে বিজয়ী করে আবারো আপনাদের সেবা করার সুযোগ দেবেন।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সাথে হাত মেলাতে রাস্তার দুধারে উৎসুক জনতার ঢল নামে। পথসভাগুলো রুপ নেয় জনসভায়।

বিভিন্ন ইউনিয়নের খৈয়াখালী,হাটাস এবং পূর্বধৈইর পূর্বের হিরাপুর, কুরবানপুর,টনকী ইউনিয়নের বাইরা পথ সভায় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মোল্লা।
উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ।
স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category