• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগের মামলায় গ্রেপ্তার ২

লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল

Reporter Name / ১১৯ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৬ ও ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—
মো. তুহিন ইসলাম (৩০), পিতা: মো. খাদেদুল ইসলাম (ওরফে খাদেমুল ইসলাম), সাং দোহাজারী, থানা তারাগঞ্জ, জেলা রংপুর। মো. সাদেকুল ইসলাম শাওন (৩৬), পিতা: মো. শাহাদং হোসেন, সাং মুগলীবাড়ী, বুড়িমারী, থানা পাটগ্রাম, জেলা লালমনিরহাট। মো. শিমুল মিয়া (২৮), পিতা: মো. শামছুল হক, সাং ইশ্বরকোল। মো. হাবিবুর রহমান (২৭), পিতা: মো. জাহাঙ্গীর আলম, সাং লতাবর, থানা কালীগঞ্জ, জেলা লালমনিরহাট।
ডিবি পুলিশের একটি আভিযানিক দল প্রথমে হাতীবান্ধা থানার দোয়ানী পুলিশ চেকপোস্ট এলাকা থেকে মো. তুহিন ইসলাম ও মো. সাদেকুল ইসলাম শাওনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি লাল-কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যার কোনো রেজিস্ট্রেশন নম্বর ছিল না।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে মো. শিমুল মিয়াকে গ্রেফতার করা হয়। তার বসতবাড়ি থেকে একটি পুরাতন লাল-কালো রঙের ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
একই ধারাবাহিকতায় কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লতাবর গ্রামে অভিযান চালিয়ে মো. হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি কালো-সিলভার রঙের হোন্ডা শাইন ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যার কোনো নাম্বার প্লেট ছিল না।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category