• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: চিরবিদায় নিলেন পত্রিকা বিক্রেতা নিতাই একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে মুরাদনগরে ভাগ্নের হাতে মামা খুন, গ্রেপ্তার ভাগ্নে

পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

Reporter Name / ২১৯ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মোরসালিন পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি।।
নেত্রকোনার পূর্বধলা থানা এলাকায় যৌথবাহিনীর রাত্রিকালীন বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত ভোররাতে পরিচালিত এ অভিযানে একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জব্দকৃত সিএনজিটির নম্বর ময়মনসিংহ–থ–১১–৩৩৮১। অভিযানে আটক ব্যক্তিরা হলেন— সালাম (৩৫), পিতা মৃত ইউনুস আলী, গ্রাম রামচন্দ্রপুর, থানা তারাকান্দা, জেলা ময়মনসিংহ; অজয় ওরাং (১৮), পিতা মৃত নৃপেন্দ্র ওরাং, গ্রাম নালুয়া চা বাগান; এবং সুমন মিয়া (২৩), পিতা আব্দুল হামিদ, গ্রাম হাঁপটার হাওর—উভয়ই থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ।
যৌথবাহিনী আটককৃতদের গ্রেফতার করে উদ্ধারকৃত গাঁজা ও সিএনজি অটোরিকশাসহ পূর্বধলা থানায় হস্তান্তর করে। পরবর্তীতে পূর্বধলা থানার এসআই রফিকুল ইসলাম জব্দ তালিকা প্রস্তুত করেন।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category