• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ মুরাদনগরে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকনের ঈদ উপহার বিতরণ ​ মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার, হামলায় আহত ২ এসআই মুরাদনগরে কৃষি জমি মাটি যাচ্ছে ইটভাটায় সক্রিয় ডজন খানেক সিন্ডিকেট বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ছাতকে ভুয়া তথ্য ছড়িয়ে সাংবাদিকদের মানহানি: তদন্তের নির্দেশ আদালতের

Reporter Name / ৭০ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

ছাতক প্রতিনিধি।। 
সুনামগঞ্জের ছাতকে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে অপপ্রচারের অভিযোগ এনে আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ভূয়া তথ্য ও কুৎসা রটনার মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। আজ রোববার (১১ জানুয়ারি) সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দৈনিক ঘোষণা ও দৈনিক জবাবদিহি’র ছাতক উপজেলা প্রতিনিধি মো. ফজল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ছাতক পৌরশহরের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মো. তানভির আহমেদ জাকির ও একই উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল গ্রামের বাসিন্দা আবদুস সালামকে আসামী করা হয়েছে।
জানা যায়, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর আবদুস সালামের প্রত্যক্ষ সহযোগিতায় তানভির আহমেদ জাকির উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নামীয় ফেইসবুকে মামলার বাদী দৈনিক ঘোষণা ও দৈনিক জবাবদিহির ছাতক প্রতিনিধি মো. ফজল উদ্দিন এবং দৈনিক সমকাল, উত্তরপুর্ব, নিউএজের ছাতক প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচার চালায়। এতে  সামাজিকভাবে তাদের সম্মানহানি করা হয়। মামলার বাদী ফজল উদ্দিন জানান, মিথ্যা অভিযোগ এনে কোন বক্তব্য বা অনুমতি ছাড়াই আমাদের ছবি ব্যবহার করে অভিযুক্তরা ফেইসবুকে কুরুচিপূর্ণ  বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করেছে। এতে  সামাজিকভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন এবং পেশাগত মর্যাদায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে আইনি প্রতিকার চেয়ে আদালতে তিনি এ মামলা দায়ের করেছেন।
এদিকে, আদালত মামলাটি আমলে নিয়ে ছাতক থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন মামলার আইনজীবী এ্যাডভোকেট আবুল ফজল মোহাম্মদ ফাহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category