• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
Headline
সোনারগাঁয়ে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাপিতলার শ্রীরামপুরে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা সাইদুল কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয় – ধর্মমন্ত্রী কায়কোবাদ ১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার মেঘনা নদীতে ট্রলারডুবি:নিখোঁজের দুই দিন পর তিনজনের মরদেহ উদ্ধার মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা মহানবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে বিএনপির ৩১ দফার বিকল্প নেই রহমত আলী রব্বান

Reporter Name / ২৫৪ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

 

মিরপুর উপজেলা প্রতিনিধি।।

কুষ্টিয়া মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের সাথে তার নিজ বাসায় মিরপুর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড হতে নেতা কর্মীরা সাক্ষাৎ করতে আসলে, মিরপুর উপজেলা বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মীদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে, আমাদের সবাই কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।

রহমত আলী রব্বান আরো বলেন, বিএনপি জনগণের রায়কে সবসময় সমর্থন করে আসছে। বাংলাদেশের জনগণ ভয়, নিপীড়ন এবং রাজনৈতিক অনিশ্চয়তা মুক্ত একটি ভবিষ্যতের প্রত্যাশা কামনা করেন। তাই দেশের মানুষের স্বার্থ রক্ষায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি বলেন দলের সকল দিকনির্দেশনা মেনে ৩১ দফা সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে হবে প্রতিটি পাড়া মহল্লায়। দলের সকল দিক নির্দেশনা অনুযায়ী বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য আহ্বান জানান।

রহমত আলী রব্বান আরো বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিগত দেড় যুগ ধরে খুনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছেন মিরপুর উপজেলার ত্যাগী নেতা কর্মী। আগামী দিনে ও দেশের জনগণের এবং মিরপুর উপজেলা বাসীর স্বার্থ রক্ষায় কাজ করে যাবো ইনশাআল্লাহ।

উপস্থিত সকল নেতা কর্মী কে উদ্দেশ্য করে বলেন, আমরা বিএনপিকে মনে প্রাণে ভালোবাসি তাই দল যাকেই নমিনেশন দিবেন, আমরা তার সাথে ঐক্য বদ্ধ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এ সময় দেশের সকল বিএনপির নেতা কর্মী মিরপুর উপজেলা বিএনপির নেতা কর্মীদের শান্তি কামনা করেন। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category