• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

ত্রিশালে উপজেলা প্রেসক্লাবের জাতীয় কবির প্রয়াণ দিবস পালন

Reporter Name / ২০০ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে রবিবার(৩১আগস্ট) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব ত্রিশালের আয়োজনে ত্রিশাল বাসস্ট্যান্ডে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের সহকারী পরিচালক রাশেদুল আনাম।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি সারোয়ার জাহান জুয়েলের সভাপতিত্বে ও সম্মানিত সদস্য-১ নাজমুল হাসান জীবনের সঞ্চালনায় বিশেষ আলোচক ছিলেন সরকারি নজরুল একাডেমির সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) একেএম কামরুল হাসান।
শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনম তারেক হাসান বাবু সরকার।
এছাড়াও সাংবাদিক শরীফুল ইসলাম, হানিফ আকন্দ,আব্দুল কাদের,নুরুল আমিন দারা, আসাদুল ইসলাম মিন্টু,আবু রায়হান সজিব,মোস্তাকিম বিল্লাহ রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

কবির জীবন ও কর্মকে তুলে ধরে স্মরণ সভায় প্রধান আলোচক রাশেদুল আনাম বলেন, কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অসম্ভব প্রতিভাধর কবি। তিনি বৈচিত্র্যময় জীবনের অধিকারী ছিলেন। তার সৃষ্টি ও কর্মের মাধ্যমেই আমরা তা পেয়েছি।

কাজী রফিজউল্লাহ দারোগার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, তখনকার দুখুমিয়ার প্রতিভা অন্বেষণ করে কাজী রফিজউল্লাহ দারোগা যদি সেই কলকাতার আসানসোল থেকে ত্রিশালে নিয়ে না আসতো তাহলে সে জাতীয় কবি হতো কি না তা নিয়েও যথেষ্ট সন্দেহ থেকে যায়।

কবির প্রয়াণ দিবসকে কেন্দ্র করে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজনের জন্য উপজেলা প্রেসক্লাব ত্রিশালকে ধন্যবাদও জানান তারা।
সভা শেষে কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category