• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
Headline
সোনারগাঁয়ে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাপিতলার শ্রীরামপুরে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা সাইদুল কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয় – ধর্মমন্ত্রী কায়কোবাদ ১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার মেঘনা নদীতে ট্রলারডুবি:নিখোঁজের দুই দিন পর তিনজনের মরদেহ উদ্ধার মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা মহানবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

ত্রিশালে মাদ্রাসা সুপারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ৩৫৪ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু ত্রিশাল,ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের ত্রিশালে এক মাদ্রাসার সুপারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক-কর্মচারীরা। উপজেলার রায়েরগ্রাম আইয়ুবীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. মজিবুর রহমানের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন করে ত্রিশাল মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফেডারেশন। এ ঘটনায় দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন তারা।

হামলার পেছনের ঘটনা জানা যায়, গত এক বছর ধরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির দ্বন্দ্বের জেরে সুপার মো. মজিবুর রহমানকে তার দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছিল। তাকে জোরপূর্বক পদত্যাগের চেষ্টা করে একটি স্থানীয় মহল। গত ২০ আগস্ট তার অফিস কক্ষের তালা ভেঙে শিক্ষক হাজিরা খাতাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তিনি ২১ আগস্ট ৬ জনের নাম উল্লেখ করে ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গত ৪ সেপ্টেম্বর সুপার মজিবুর রহমান মাদ্রাসায় গেলে তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় তিনি ওই দিন রাতেই থানায় মামলা করেন।

মানববন্ধনে শিক্ষকদের ক্ষোভ
মাদ্রাসা সুপারের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে ত্রিশালের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারীর কাছে একটি স্মারকলিপিও জমা দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষকের ওপর এমন হামলা পুরো শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত। তারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মো. ফজলুল হক বলেন, মাদ্রাসা সুপারের ওপর বর্বরোচিত হামলার কারণে শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। আমরা দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করছি।

সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ওসমান গনি বলেন, “যত দ্রুত সম্ভব দুঃষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে শিক্ষার পরিবেশ সুন্দর করতে হবে।”হামলার প্রধান অভিযুক্ত ইয়াকুব আলী জাফরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category