• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

ধানক্ষেতে কাজ করছিলেন বাবা-মা, পুকুরে ডুবে গেল দুই বছরের মিনহাজ

Reporter Name / ১০৩ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

মোঃ মোরসালিন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি।।

নেত্রকোনার পূর্বধলায় পানিতে ডুবে মিনহাজ হোসেন সাদিক (২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বালুচরা গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহাজ হোসেন সাদিক ওই গ্রামের মো. আবু ইউসুফ ও খাদিজা খাতুন দম্পতির একমাত্র সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে মিনহাজের বাবা-মা বাড়ির পাশে ধানক্ষেতে কাজ করছিলেন। এ সময় শিশু মিনহাজ বাড়ির আশেপাশে খেলাধুলা করছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে সে পাশের পুকুরে পড়ে যায়।

দীর্ঘক্ষণ শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে মিনহাজের মা খাদিজা খাতুন পুকুরে সন্তানের মরদেহ ভাসতে দেখে চিৎকার দেন। প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন, কিন্তু ততক্ষণে সে নিস্তেজ হয়ে পড়ে।

খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পূর্বধলা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, “এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। শিশুটির শরীরে আঘাত বা সন্দেহজনক কোনো আলামত পাওয়া যায়নি। পরিবারের আবেদনের ভিত্তিতে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category