• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Headline
৩০ বছর শিক্ষকতা শেষে অবসরে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনারগাঁয়ে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চাপিতলার শ্রীরামপুরে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা সাইদুল কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন, রাস্তার কাজে যেন অনিয়ম না হয় – ধর্মমন্ত্রী কায়কোবাদ ১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার মেঘনা নদীতে ট্রলারডুবি:নিখোঁজের দুই দিন পর তিনজনের মরদেহ উদ্ধার মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা

নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় পথচারী নিহত ১আহত ৪

Reporter Name / ১৪৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

 

সজীব হোসেন হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে নিয়ন্ত্রণ হারানো মালবাহী ট্রাকের ধাক্কায় এক পথচারী মারা গেছেন।এ সময় ট্রাকটি যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চারজন আহত হন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ঢাকা ইনকামিং লেনের সোনাখালী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম মাহে আলম (৪০)।
তিনি সোনারগাঁও উপজেলার সোনাখালী এলাকার বাবরকপুর গ্রামে থাকতেন এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তার পৈতৃক বাড়ি বরিশালের ভোলা জেলায় বলে নিশ্চিত করেছেন স্বজনরা।

আহতরা হলেন- বাবরকপুর এলাকার নুর ইসলামের ছেলে মো. শহিদ, সোনাখালী এলাকার ইংগু মিয়ার ছেলে মো. আলিনুর,সোনাগাজী এলাকার মৃত রশিদ আলীর ছেলে মো. টিকা খান এবং সোনাখালী এলাকার মুন্সুর আলীর ছেলে মো. সুরুজ মিয়া। আহতদের স্থানীয় বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার সকালে ঢাকামুখী একটি মালবাহী ট্রাক সোনাখালী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিক্সাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় পথচারী মাহে আলমকেও ধাক্কা দেয় ট্রাকটি।
ঘটনাস্থলেই তিনি মারা যান। অটোরিকশায় থাকা চারজন গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন অটোরিকশার যাত্রীদের উদ্ধার করে স্থানীয় বারাকা হাসপাতালে নিয়ে যান।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন বলেন, “ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category