মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কতৃক পবিত্র কোরআন শরিফ অবমাননার প্রতিবাদ এবং অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুলবাড়ীয়া উপজেলার সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা মুফতি নূরে আলম সিদ্দিকীর আহবানে অনুষ্ঠিত হয়। মিছিল ফুলবাড়িয়া বড় মসজিদ হইতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নূরুল ইসলাম খান সহ মুসলিম জনতা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মাওলানা মুফতি নূরে আলম সিদ্দিকী বলেন, মনে রাখতে হবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল পবিত্র কুরআনকে পদধলিত করেছে। তার পেছনে কে ইন্ধন জুগিয়েছে তাকে খুজে বের করতে হবে। যারা এ ঘটনার জন্য নীল নকশা আকিয়েছে তাদের খুজে বের করবো। তিনি প্রশাসনের কাছে দাবি রেখে বলেন, অপূর্ব পালকে সর্বচ্চো শাস্তি ফাঁসির কাষ্টে ঝুলানো হোক। নিজের প্রস্তুত থাকতে হবে আরেকটি যুদ্ধের জন্য।