• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Headline
শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ

পাঁচবিবির চাঁনপাড়া বাজার কমিটির ত্রি বার্ষিক নির্বাচনে দেলোয়ার সভাপতি, আলম সাধারণ সম্পাদক নির্বাচিত

Reporter Name / ১৩৬ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

 

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি।।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের চাঁনপাড়া বাজার উন্নয়ন কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৮ টা থেকে চাঁনাপাড়া বাজারের অগ্রণী ব্যাংকের নিচ তলায় এ ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২শ ৮৭ জন ভোটারের মধ্যে ২শ ৭৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিকেলে নির্বাচনে ভোট গননা শেষে প্রিজাইডিং অফিসার শিরট্টি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শাহজাহান আলী এ ফলাফল ঘোষনা করেন।
ঘোষিত ফলাফলে মোঃ দেলোয়ার হোসেন আনারস প্রতীকে ১শ ২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন মন্ডল ছাতা প্রতীকে ভোট পেয়েছেন ১শ ২১।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে মোঃ আলম সরদার ফুটবল প্রতীকে ১শ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন মুনসুর রহমান। তিনি মোড়গ প্রকীকে ১শ ৩ ভোট পেয়েছেন।
নির্বাচনে ১৫টি পদের মধ্য শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংগাঠনিক সম্পাদক পদে সোহেল রানা, কোষাধ্যক্ষ পদে পাশা, প্রচার সম্পাদক পদে শাহিনুর ইসলাম শাহিন। অন্যান্য পদে সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ সমন্বয়ে পুরুণ করা হবে জানা গেছে।
অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পূর্ণ হওয়ায় প্রশাসন, নির্বাচনী দায়িত্বে অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক সকল প্রার্থী ও ভোটার ধন্যবাদ ও কর্তৃজ্ঞতা প্রকাশ করেছেন প্রিজাইডিং অফিসার শিরট্টি মহা বিদ্যালয়ের অধ্যক্ষ শাহজাহান আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category